1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বৈলপুর পশ্চিম পাড়া তরুন সংঘ ও ইসলামী পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

চৌদ্দগ্রামে বৈলপুর পশ্চিম পাড়া তরুন সংঘ ও ইসলামী পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে কেক কেটে ঈদ উদযাপন, আলোচনা সভা ও আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে বৈলপুর পশ্চিম পাড়া তরুন সংঘ ও ইসলামী পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় বৈলপুর তরুন সংঘ ও ইসলামী পাঠাগারের সদস্যবৃন্দ সহ প্রবাসী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আবেগঘন মুহুর্তে উপস্থিত সকলে একে অপরের সাথে কোলাকুলি, সালাম ও কুশল বিনিময় করা সহ তরুন সংঘের উদ্যোগে বিভিন্ন সময় বাস্তবায়িত ও চলমান কার্যক্রম সহ ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বৈলপুর পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ কাজী মো: তাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মন্তু মিয়া, মাস্টার রফিকুল ইসলাম, প্রবাসী মো: আবুল হাশেম, মো: মুজিবুল হক, ডা. মো: তাজুল ইসলাম, বৈলপুর পশ্চিম পাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহিল ফারুক, প্রবাসী মো: একরামুল হক, সমাজসেবক ডা. আলমগীর হোসেন, মো: আরিফুল ইসলাম সুমন, বিশিষ্ট ব্যবসায়ী মো: সেলিম।

বৈলপুর পশ্চিম পাড়া তরুন সংঘ ও ইসলামী পাঠাগার এর সিনিয়র সদস্য মাওলানা মো: বেলাল হোসেন এর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তরুন সংঘের সিনিয়র সদস্য, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মাকসুদুর রহমান, তরুন সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: জামাল হোসেন, কাজী আব্দুর রহিম বাপ্পি প্রমুখ। অনুষ্ঠান শেষে তরুন সংঘের পক্ষ থেকে এলাকার পাঁচজন কৃতি শিক্ষার্থীকে তাদের ভালো কর্মকান্ডের জন্য উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান থাকবে বলে তরুন সংঘের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজনের জন্য এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে তরুন সংঘের নীতি-নির্ধারনী ফোরাম সহ সকল প্রবাসীদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net