1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ৫ টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত প্রায় ২০- ৩০ লক্ষ টাকা  ! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন সরকারি দলের নন, বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকুন -আব্দুর জব্বার মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ 

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ৫ টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত প্রায় ২০- ৩০ লক্ষ টাকা  !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৩৪ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ৫ টি পরিবারের বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ৪ এপ্রিল  শুক্রবার  দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলার ৩ নং– খনগাঁও ইউনিয়নের মধ্য  চাপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ৫ টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই,এদের ক্ষতিগ্রস্ত প্রায় ২০ থেকে ৩০ লক্ষ টাকা ।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  গভীর রাতে বৈদ্যুতিক  শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান, ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্ত  জবাইদুর রহমানের ছেলে, মনজুর আলমের ঘর থেকে বৈদ্যুতিক সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে সন্দেহ করছেন ক্ষতিগ্রস্তরা।

আগুনের সবকিছু পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তরা হলেন, জবাইদুর রহমান, মনজুর আলম, আজেক আলী,আফজাল হোসেন,  খাইরুল আলম, মধ্য চাপাপাড়া গ্রামের ইউপি সদস্য ইশারত আলী  জানান, আমার বাড়ির পাশে বাবা ছেলের সহ আরও তিনটি পরিবার  ‘আগুনে সব কিছু পুড়ে গেছে। কয়েকটি গরু, ছাগল, মুরগি টাকা পয়সা, ধান চাল, জমির কাগজপত্র, জাতীয় পরিচয় পত্র, ছেলে মেয়েদের সার্টিফিকেট, বই পুস্তক, কৃষিপণ সহ পড়নের মতো কোনো কাপড় নেই।ছেলেমেয়েদের  পড়ার মতো বই নেই ।পোড়া বাড়ির  লোকজনকে খাবে খাওয়ার মত কোন কিছুই নেই। থাকার মতো বা মাথা বুঝার মত কোনো ঘর নেই।’ এই বিষয়ে, পীরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.রাকিবুল  হাসানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে  ঈদুল ফিতরের  ছুটি থাকায় তিনি ফোন রিসিভ করেননি। এদিকে ‘অগ্নিকাণ্ডে ৫ টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যাওদের  তালিকা করে ক্ষতিগ্রস্তদের দ্রুত  সরকারিভাবে সহায়তা প্রদান করে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য জরুরী বলে, মনে করছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net