1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদ-শুভেচ্ছা বিনিময় করেন যুবদল নেতা নয়ন মোল্লা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাভার আশুলিয়া বাসীর সেই জনপ্রিয় আফজাল হোসাইন এবার জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কর্ণফুলীর ফকিরনীর হাটে টানা ৫ দিনের অনুমতি ঘিরে বিতর্ক জিরানী এলাকায় শিউর সাকসেস কোচিং সেন্টার: শিক্ষা ও নৈতিকতার নিরাপদ ঠিকানা চাঁদার টাকা না দেওয়ায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সোনারগাঁয়ে সড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত এডভোকেট আজীম উদ্দিন পাটোয়ারীকে সংবর্ধনা উত্তরায় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৩ জনমনে ট্রাফিক আইন মানার ইতিবাচক পরিবর্তন আনছে এআই ক্যামেরা সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন মোদী, পরে যা ঘটলো বিসিবি নির্বাচন বুধবার থেকে মনোনয়ন সংগ্রহ, ৩ ক্যাটাগরিতে নির্বাচন করবেন কারা? অবশেষে ৭৬৫ কোটি টাকা সুদসহ ফেরত পাচ্ছেন শাকিরা  

তিতাসে নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদ-শুভেচ্ছা বিনিময় করেন যুবদল নেতা নয়ন মোল্লা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

ফ্যাসিস্ট সরকারের পতনের পর দীর্ঘ প্রায় দেড়যুগ পর মুক্ত বাতাসে কোন ধরনের দুশ্চিন্তা ছাড়াই বিএনপির নেতাকর্মীদের এবারের ঈদ ছিল এক ব্যতিক্রমধর্মী উৎসবের। সেই সুবাদে মুক্ত পরিবেশে কুমিল্লা তিতাস উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক মো: নয়ন মোল্লা।

বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার মাছিমপুর বাজার ও বলরামপুর ইউনিয়নের নাগের চর এলাকায় তিনি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষ থেকে সবাইকে সালাম জানান।

ঈদ শুভেচ্ছা বিনিময় কালে এক সংক্ষিপ্ত বক্তব্যে নয়ন মোল্লা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামীতে বিএনপি ক্ষমতা আসবে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হবে। আর ৩১ দফা বাস্তবায়িত হলে এদেশের মানুষ যে স্বপ্ন দেখেছে তা বাস্তবায়িত হবে। এছাড়াও নয়ন মোল্লা বলেন আপনারা যারা আমাদের দলের লোক, কেউ চাঁদাবাজির সাথে জরিত হবেন না এবং কাউকে চাঁদাবাজি করতেও দিবেন না। আর যদি কেউ দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করতে আসে তাহলে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিবেন। এটা আমার নেতা তারেক রহমানের নির্দেশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net