1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড় থানার উদ্যোগে ওপেন হাউজ ডে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গভীর রাতে ক্যাটরিনার বাড়ি থেকে বের হচ্ছিলেন রণবীর, তারপর যা ঘটে বিশ্বনেতাদের আপ্যায়নে ভারতের নিরামিষ ভোজ তেলের বাজারে বড় উত্থান একলাফে ১০৭ ডলার শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮

রামগড় থানার উদ্যোগে ওপেন হাউজ ডে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩৫৯ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রামগড় থানার আয়োজনে অনুষ্ঠিত হল ওপেন হাউজ ডে। মঙ্গলবার সকালে থানার কনফারেন্স রুমে রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন পিপিএম সেবা।
সভায় রামগড় উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করা হয় এবং এলাকার মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি বিষয়ে উপস্থিত সভ্যদের পক্ষ থেকে কমিউনিটি পুলিশিং কমিটি ও রামগড় থানা পুলিশ কে কার্যকরী ভুমিকা রাখার আহ্বান জানান।
সভায়, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল, সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক মো. হারুন, রামগড় প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সম্পাদক মো. নিজাম উদ্দিন, কমিউনিটি পুলিশিং কমিটির সম্পাদক মো. বাহার উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহআলম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net