ঢাকা   ০৫:২৭:৩৩ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় বক্তব্যে বলেন — শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩৪৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

নির্বাচনের মধ্য দিয়ে ৩১ দফা বাস্তবায়ন হলে এ বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না বলে দৃঢ় বিশ্বাস করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল ) সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র জয়নাল আবেদীন মিলনায়তনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

এ্যানী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার ও নির্বাচনের কথা বলছেন তা বিএনপির ৩১ দফার মধ্যে অনেক কিছুর মিল আছে। ৩১ দফা বাস্তবায়ন হলে ও এটাকে এই নির্বাচনের মধ্য দিয়ে সবার আন্তরিকতা সহযোগিতার মধ্যে দিয়ে এবং সকল রাজনৈতিক দল মত একত্রিত করে এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলে এই বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। তিনি বলেন, একদিকে আন্দোলন চলছে আরেকদিকে ২৭ দফা ভিত্তিক কাজ গুলো আমরা করে যাচ্ছি।

এক পর্যায়ে ২৭ দফা ৩১ দফায় উন্নীত হয়। ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল সে আন্দোলনে আমরা যারা অন্যান্য রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত ছিল। তাদের সবার আলাপ আলোচনার প্রেক্ষিতে ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে ৩১ দফা ঘোষণা করি।
তারেক রহমানের চিন্তা চেতনা সকল দল মতকে একত্রিত করার ও অভিষ্ট লক্ষ্যে পৌঁছার সেটি ৩১ দফার মধ্যে ধীরে ধীরে সম্ভব হয়ে উঠেছিল এবং আন্দোলন বেগবান হয়েছিল। সেই আন্দোলনটি এক দফার ভিত্তিতে শেখ হাসিনার পদত্যাগ হয়েছে।
সবাইকে সজাগ ও দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রকৃত পক্ষে ৩১ দফা শুরু করলেও আমরা জনগণের কাছে নিয়ে যেতে পারিনি। তাই আজকে সময় ও সুযোগ এসেছে। বাস্তবভিত্তিক এই ৩১ দফা পয়েন্ট ও বিষয় ভিত্তিক আপনাদের তুলে ধরতে হবে। প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন নেতা সহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি