1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আওয়ামী লীগের সময়ে চীনের সঙ্গে একতরফা সম্পর্ক ছিল - মির্জা ফখরুল ,, - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

আওয়ামী লীগের সময়ে চীনের সঙ্গে একতরফা সম্পর্ক ছিল — মির্জা ফখরুল ,,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৩৫ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফর সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এটি আমাদের জন্য একটি ভালো অর্জন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় চীনের সঙ্গে একতরফা একটি সম্পর্ক ছিল, যা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তাদের চিন্তাভাবনা পরিবর্তন করেছে।’ ১ এপ্রিল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের তাতিপাড়ায় নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময়ে তিনি এসব মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘চীন সরকার আমাদের দেশের সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছে। চীন কমিটেড, তারা উন্নয়নে বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আশাবাঞ্জক।’এরপর নির্বাচন ও সংস্কার নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সংস্কার ও নির্বাচন দুটি আলাদা জিনিস নয়। সংস্কার, সংস্কারের মতো চলবে আর নির্বাচন নির্বাচনের মতো চলবে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘বর্তমান সরকার জনগণের মতামত নিয়ে ক্ষমতায় এসেছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। তারা সংস্কার কমিশন গঠন করেছে, আমরা আমাদের দলের পক্ষ থেকে বিচার বিবেচনা করে মতামত দিয়েছি। যেসব বিষয়ে মতের ঐক্য হবে সেগুলো নিয়েই নির্বাচন হবে। যে–ই নির্বাচিত হবে সে এই সংস্কারগুলো ইনফ্লুয়েন্স করবে। বর্তমানে এটাই রাজনৈতিক বোঝাপড়া।’ বিএনপির ৩১ দফা সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আমরা অতীতে ৩১ দফার মাধ্যমেও কাজ করে এসেছি। বর্তমানে ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার মাহফিলের মাধ্যমেও করেছি। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। আমরাও সেভাবে কাজ করছি।’
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, যুগ্ন সম্পাদক পয়গাম আলী, প্রচার সম্পাদক মামুনুর রশীদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net