1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাচার হাঁসুয়ার কোপে ভাতিজা খুন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

চাচার হাঁসুয়ার কোপে ভাতিজা খুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার

গোদাগাড়ী প্রতিনিধিঃ –

রাজশাহীর গোদাগাড়ীতে চাচার হাঁসুয়ার কোপে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আঁচুয়া ভাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম কাওসার আহমেদ রকি (২৭)। তার বাবার নাম মজিবর রহমান। ঘটনার পর পালিয়েছেন তার চাচা রবিউল ইসলাম (৩০)।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাওসার আহমেদ ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদে বাড়ি এসেছিলেন। দুপুরে পারিবারিক কলহের জেরে চাচা রবিউল ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি হচ্ছিল।

একপর্যায়ে চাচা রবিউল ইসলাম হাঁসুয়া দিয়ে কাওসার আহমেদকে কুপিয়ে আহত করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।

রামেক হাসপাতালে নেওয়ার পথে কাওসারের মৃত্যু হয়। তখন পরিবারের সদস্যরা লাশ বাড়ি নিয়ে যান।

ওসি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।আসামীকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net