1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জনগণের বন্ধু হয়ে কাজ করতে চাই: সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান

জনগণের বন্ধু হয়ে কাজ করতে চাই: সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার

মোঃ ওসমান গণি (ইলি), কক্সবাজার:

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মুসলিম বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য, জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনব্যাপী তিনি মুসলিম বাজার, মধ্যম পোকখালী আবুল ফজল পাড়া, জালালাবাদ বাহারছড়া, চারা বটলা, লরাবাক, পশ্চিম ইছাখালী, ইসলামাবাদ ইউনিয়ন ও ডান্ডি বাজারসহ একাধিক এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।

এসময় তিনি বলেন, “জনগণের পাশে থাকাই আমার রাজনীতির মূল ভিত্তি। অতীতেও আমি তাদের পাশে ছিলাম, আগামীতেও জনকল্যাণে কাজ করে যেতে চাই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি, যিনি সারাজীবন মানুষের জন্য রাজনীতি করেছেন। আমরা তাঁরই অনুসারী।”

গণসংযোগকালে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানের সঙ্গে ছিলেন—জেলা বিএনপির সদস্য ও ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম শওকত, পোকখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৌলভী শেকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য জানে আলম, ঈদগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হারুন অর রশিদ, বিএনপি নেতা আজিজুর রহমান সিকদার, জেলা যুবদল নেতা রোকনুজ্জামান, যুবদলের সাবেক সদস্য সেলিম উল্লাহ সেলিম, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক উমর ফারুক লিটন, ঈদগাঁও উপজেলা যুবদল নেতা মোহাম্মদ কায়েস, বিএনপি নেতা হারুন, পোকখালী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সেলিম উদ্দিন, ছাত্রদলের সাবেক নেতা জাহাঙ্গীর আলম, রমিজ উদ্দিন, সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও প্রবীণ নেতৃবৃন্দ।

সাবেক এমপির হঠাৎ উপস্থিতিতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই তার সঙ্গে স্মৃতিচারণা করেন এবং তাকে আবারও সক্রিয় রাজনীতিতে দেখতে আগ্রহ প্রকাশ করেন।

এই গণসংযোগকে ঘিরে এলাকায় রাজনৈতিক আলোচনার নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net