1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন-সভাপতি-জয়নাল : মখদুম সাব্বির-সম্পাদক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন-সভাপতি-জয়নাল : মখদুম সাব্বির-সম্পাদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৩৩ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। ৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহন। রাতে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে সভাপতি পদে এ্যাড. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক পদে এ্যাড. মো: মখদুম সাব্বির মৃদুল নির্বাচিত হন।
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল ও সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ সভাপতি এ্যাড. মো: আনজামুল হক, এ্যাড. মো: দিদার আলী, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী এ্যাড. মো: হেলাল উদ্দিন সরকার, লাইব্রেরী সেক্রেটারী এ্যাড. মো: সুয়েল রানা, কমনরুম এন্ড কালচারাল সেক্রেটারী এ্যাড. মো: নুরুল ইসলাম-২ ও সদস্য পদে এ্যাড. মো: ফজলে আলম, এ্যাড. মোছা: মাসুদা পারভীন, এ্যাড. মো: মিজানুর রহমান ও এ্যাড. মো: ওয়াকিলুজ্জামান নির্বাচিত হন। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাড. মো: আব্দুল হামিদ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন এ্যাড. মো: সুলতান কামাল ও এ্যাড. মো: নাসির উদ্দিন। উল্লেখ্য, নির্বাচনে ৮টি পদের জন্য ২টি প্যানেলে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৫৯ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net