1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরের শ্যামগ্রামে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থী ও পথচারীরা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন

নবীনগরের শ্যামগ্রামে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থী ও পথচারীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৮০ বার

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম উত্তর বাজার থেকে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত সড়কটি এখন চরম দুরবস্থার মধ্যে রয়েছে। রাস্তাটি খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখায় সাধারণ পথচারীসহ এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, চলতি এসএসসি পরীক্ষার সময়েও শিক্ষার্থীদেরকে কাদা ও পানির মধ্যে দিয়ে স্কুলে যেতে হচ্ছে। একটি পাশ দিয়ে রিকশা ও সিএনজি অটোরিকশা চললেও অপর পাশ দিয়ে পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীরা হেঁটে চলতে বাধ্য হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে রাস্তার কাজ শুরু করে মাঝপথে ফেলে রেখে উধাও হয়ে গেছেন ঠিকাদার। ফলে এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই।

শ‍্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ  কামরুল ইসলাম জানান, আজ পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় ইজিবাইক থেকে নেমে পায়ে হেঁটে যেতে হয়েছে অনেক অনিরাপদ ও ঝুঁকির মধ্যে‌।

পথচারীরা জানান, রাস্তার এমন বেহাল দশায় এসএসসি পরীক্ষার্থীসহ পথচারীদের ভোগান্তির শেষ নেই। যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো ঝুঁকি হয়ে পড়েছে।

উপজেলা প্রকৌশলী মোঃ মাহাবুব হোসেন জানান, রাস্তার কাজটি শেষ করার সময় আরো বাকী আছে তবে জনস্বার্থে দ্রুতই যেন শেষ করা হয় এ ব‍্যপারে পরামর্শ দেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী জানান, উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সাথে কথা হয়েছে। আগামী সপ্তাহে কাজ শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net