ঢাকা   ০৪:১৫:৪১ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন

ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৯২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক গণহত্যার প্রতিবাদে ও ভারতে মুসলিমের স্বার্থবিরোধী ওয়াকফ বিল বাতিলের দাবীতে ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল করা হয়েছে।

সোমবারে বিকালে মিছিলটি মাদ্রাসা থেকে শুরু হয়ে নানুপুর বাজারের দক্ষিণ পাশে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাহ উদ্দীন, শাইখুল হাদিস মুফতী কুতুব উদ্দিন, আল্লামা মইনুদ্দিন, আল্লামা আনোয়ার হোসেন আজহারী, আল্লামা লোকমান কাসেমী, মুফতি মুস্তাফিজুর রহমান ও মাওলানা আবু জাফর প্রমুখ।
মুফতি শওকত বিন হানিফের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা শিহাব উদ্দীন, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ডক্টর মাওলানা ফরিদ উদ্দিন বিন জমির উদ্দীন ও মাওলানা শরীফ উদ্দীন প্রমুখ। সমাবেশ শেষে ফিলিস্তিন সহ বিশ্ব মানব জাতির সুখ-শান্তি কামনা করে মুনাজাত পরিচালনা করেন নানুপুরের পীর ছাহেব আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি