1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কবরের ওপর পাওয়া গেলো গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কবরের ওপর পাওয়া গেলো গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩০২ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাও চৌধুরীপাড়া গ্রামের পুরোনো গোরস্থানের কবরের ওপর থেকে হাত-পা বাঁধা অবস্থায় খাইরুন নাহার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও চৌধুরীপাড়া গ্রামে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত সরকার। নিহত খাইরুন নাহার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামের মোহাম্মদ তাজমুলের স্ত্রী। তার স্বামী মোহাম্মদ তাজমুল কয়েকদিন আগে কুমিল্লায় কাজ করতে গেছেন।


নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো খাইরুন নাহার শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান। সকালে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। বাড়ির পাশে তার পায়ের জুতা পড়ে থাকতে দেখে সেখান থেকে অনুসরণ করে একটি পুরোনো কবরস্থানে গিয়ে মরদেহ পাওয়া যায়। হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছিল তাকে। মরদেহের ওপর গাছের শুকনো পাতা দিয়ে ঢাকার চেষ্টাও করা হয়েছিল। নিহতের এক আত্মীয় বলেন, ‘বিয়ের পর থেকেই খাইরুন নাহার সন্তানের মা হতে না পারায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। আমরা আশঙ্কা করছি, এই নির্যাতনের জের ধরেই তার মৃত্যু হয়েছে।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত সরকার বলেন, ‘মরদেহের সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net