1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খুটাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৪৩৮ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও ( কক্সবাজার) প্রতিনিধি :

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বহুমুখী  উচ্চ বিদ্যালয়ে শিক্ষার সার্বিক গুণগত মান উন্নয়ন ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিদ্যালয় হলরুমে আয়োজিত অভিভাবক সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এসএম মনজুর প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রধান শিক্ষক জিয়াউল আলমের সভাপতিত্বে ও শিক্ষক আনোয়ার হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথিদের মধ্য ছিলেন সাবেক প্রধান শিক্ষক কাজী ফরিদুল হক ও অভিভাবক প্রতিনিধি আকতার কামাল।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট। শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগি হয়ে পড়ছে কিনা এবং এর কুফল সম্পর্কে অভিভাবকদের ধারণা দেয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি আরো বলেন, কিছুদিন পরপর শিক্ষার্থীদের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অভিভাবকদের খবরাখবর নিতে হবে এবং লেখাপড়ার বিষয়ে খবরাখবর নেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী প্রধান শিক্ষক  ফারজানা রব্বানী নাজমা, শহিদুল ইসলাম,  সন্জয় মজুমদার, মিনহাজ উদ্দীন, জুনাইদা ইয়াসমিন,  মোঃ আবু তৈয়ব, হামিদ হোসাইন, আহম নোমান, মাহমুদুল করিম সহ অন্তত আড়াই শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন। শেষে বিদ্যালয়ের নির্মানাধিন বাউন্ডারি পরিদর্শন করেন পরিচালনা কমিটির সভাপতি এসএম মনজুর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net