1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণ জাগরণ মঞ্চের কুশীলবদের অভিলম্বের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

গণ জাগরণ মঞ্চের কুশীলবদের অভিলম্বের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২০৩ বার

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পলিটিক্যাল থিংকারস(বিপিটি) এর নাগরিক সভায় বক্তারা বলেন-গণ জাগরণ মঞ্চের কুশীলবদের অভিলম্বের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

৩০ মে শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় বাংলাদেশ পলিটিক্যাল থিংকারস এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে গণ জাগরণ মঞ্চের কুশীলবদের বিচারের দাবিতে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ নুর নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং বিশিষ্ট যুবনেতা সামসুদ্দিন রাব্বি প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “গণ জাগরণ মঞ্চের হাত ধরে এ দেশে ফ্যাসিবাদের গোড়া পত্তন হয়েছে। যার মাসুল দিতে হয়েছে ২৪ এর জুলাইয়ের ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে। এখন আবার সেই কুশীলবরা বিদেশী দেশের ইন্ধনে লম্ফঝম্প করছে। তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের গণ মানুষের আকাঙকার ভিত্তিতে।

তিনি আরো বলেন, শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত শাসন ব্যবস্থা কায়েম সম্ভব নয়। দেশে অবশ্যই নির্বাচনের প্রয়োজন আছে তবে তার আগে ফ্যাসিবাদের দোসর, গণ হত্যাকারীদের দের বিচার এবং সংস্কার কার্যক্রম সম্পন্ন করে।”

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ নুর নবী বলেন, ” ২০১৩ সালের শাহবাগের গণ জাগরণ মঞ্চের মাধ্যমে ফ্যাসিবাদকে উষ্কে দেওয়া হয়েছে। তারই ফলশ্রুতিতে দেশে বিচারের নামে ফাঁসির মাধ্যমে রাজনৈতিক দল গুলোর মাঝে স্থায়ী বিভেদ সৃষ্টি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় শাপলার গণ হত্যা সংগঠিত হয়েছে। যারা দেশকে এমন সংকটের দিকে ঠেলে দিয়েছে সেই গণ জাগরণ মঞ্চের কুশীলব লাকী আকতার সহ সকলকে গ্রেফতার করে আইনের আওয়াত নিয়ে আসতে হবে। আদালতে বিচারের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে যাতে এই দেশে আর ফ্যাসিবাদ কায়েম না হয়।”

সংগঠনের সদস্য মো: রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, রাজনৈতিক এক্টিভিস্ট রাসেল ইমদাদ, শেখ ফরিদ, বিপিটি এর অন্যতম উদ্যোক্তা জাফর আহমেদ, সিরাজুল ইসলাম ফিরোজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net