1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ঈদগাঁওয়ে র‌্যাবের অভিযান,অস্ত্রসহ ২ জন গ্রেফতার ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ঈদগাঁওয়ে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্থানীয় নির্বাচন নিয়ে যে তথ্য জানালেন ইসি শত বছরের নবীনগরের আলীয়াবাদ খাল এখন মাত্র তিন ফুটের ড্রেন সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও আরেকজনকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪ ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে

চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২২৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (০৬ মে) সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ধর্মপুর-দৌলবাড়ী এলাকাধীন মহাসড়কের ঢাকামুখী লেনের পশ্চিম পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। বিকালে বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: শাহাবুদ্দীন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মহাসড়কের ধর্মপুর এলাকায় সড়কের পশ্চিম পাশে অনুমান ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দীন জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, ‘সড়ক দুর্ঘটনাজনিত কারণে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net