1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ট্রাইবুনালে জুলাই আন্দোলনের মামলার বিচার শুরু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা/ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি 

ট্রাইবুনালে জুলাই আন্দোলনের মামলার বিচার শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২০৪ বার

নিজস্ব প্রতিবেদক :

গত বছরের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে ঢাকার চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

এর মধ্য দিয়ে জুলাই আন্দোলনের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো বলে জানান প্রসিকিউটর অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম।

রোববার বেলা ১১টার দিকে প্রসিকিউশন দল ট্রাইব্যুনালে জুলাই-আগস্টে হত্যার ঘটনায় এই প্রথম কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করল।

চানখাঁরপুলে দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাসসহ জুলাই আন্দোলনে ছয়জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনকে আসামি করে গত ২১ এপ্রিল পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা।

গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো: ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়াকে পুলিশ হত্যা করে বলে অভিযোগ দায়ের করা হয়।

এই ছয়জনকে হত্যার ঘটনায় আটজনের মধ্যে গ্রেফতার আছেন ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো: সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। তাদের আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net