ঢাকা   ০৬:১৯:৫৬ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪০৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ৬ মাসেরও বেশি সময় ধরে সহকারী কমিশনার (এসিল্যান্ড) না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সেবাপ্রার্থীরা। দীর্ঘদিন ধরে পদটি শূন্য থাকায় জমি কেনাবেচা, নামজারি, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন কার্যক্রমে জটিলতায় পড়তে হচ্ছে ভূমি সেবাপ্রার্থীদের।

হরিপুর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪ সালের অক্টোবর থেকে এসিল্যান্ড পদটি শূন্য আছে। এর আগে কর্মরত এসিল্যান্ড আব্দুল্লাহ আল নোমান সরকার অন্যত্র বদলি হওয়ায় হরিপুর উপজেলার লক্ষাধিক মানুষের ভূমি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর আগে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করলেও তিনি এখন অন্যত্র চলে গেছেন। যার ফলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটিও এখন শূন্য।

আব্দুল আলিম নামে একজন সেবাপ্রত্যাশা বলেন, এক মাস আগে নামজারির জন্য আবেদন করেছিলাম। কিন্তু এখনো কোনো অগ্রগতি হয়নি। ইউএনও বা এসিল্যান্ড না থাকায় এসব সেবা পেতে বিলম্ব হচ্ছে। হরিপুর উপজেলার কয়েকজন দলিল লেখক জানান, হরিপুর উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড না থাকায় বিভিন্ন সেবা পেতে তাদের বেগ পেতে হচ্ছে। জমি কেনা-বেচা নামজারি, বাটোয়ারা এবং খাজনা পরিশোধ ছাড়া জমি হস্তান্তর করা যায় না। এসিল্যান্ড না থাকায় এসব কাজ অনেকসময় আটকে থাকে। বকুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, কয়েকমাস ধরে এসিল্যান্ড না থাকায় নামজারি ও খাজনা খারিজের কাজে একটু সময় লাগছে। এতে সেবাগ্রহীতাদের ঠিকমতো সেবা পেতে কিছুটা দেরি হয়। এসিল্যান্ড থাকলে আমাদের কাজ করাটা সহজতর হয়। সবাই দ্রুত মিউটেশন সেবা পাবে।

হরিপুর উপজেলার অতিরিক্ত দ্বায়িত্বে থাকা রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান সাংবাদিকদেরকে বলেন, এসিল্যান্ড পদে পদায়ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অফিসিয়ালি জানানো হয়েছে। বর্তমানে ভূমি অফিসের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেই অনুযায়ী নির্দেশনা প্রদান করা হয়েছে। দুই-তিন দিনের মধ্যে আমার আইডি তৈরি হলে জমি সংক্রান্ত মিউটেশন সেবা চালু হবে। আশা করছি, দ্রতই জটিলতা কেটে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি