1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে গভীর রাতে টিসিবির পণ্য বাড়িতে নেওয়ার চেষ্টা, আটকে দিয়েছে স্থানীয়রা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে গভীর রাতে টিসিবির পণ্য বাড়িতে নেওয়ার চেষ্টা, আটকে দিয়েছে স্থানীয়রা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২২৫ বার

মো. মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় টিসিবির পণ্য বিতরণ না করে রাতে ডিলারের নিযুক্ত কর্মচারীর বাড়ীতে নেওয়ার সময় আটক করেছে স্থানীয়রা।

বুধবার (২০ মে) রাত সাড়ে ৮ টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে আধা কিলোমিটার দুরে রাস্তায় মালগুলো আটক করেন স্থানীয় নবাব নামে এক যুবক। পরে লোকজন মালামাল গুলো ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে আসে। ২১মে বুধবার রাত ১০ টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ চত্বরে মালামাল সহ ডিলারের কর্মচারী রাজুকে আটক করে রাখতে দেখা গেছে। স্থানীয়রা জানান, রাতে ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির ১৫ টি প্যাকেজ ভ্যানে করে বাড়ীতে নিয়ে যাচ্ছিলেন ডিলারের সহকারী রাজু। সন্দেহ হলে ভ্যানগাড়ী আটকে দেয় নবাব। পরে বাজারে থাকা লোকজন গিয়ে ঘটনাস্থল থেকে টিসিবির পন্য সহ রাজুকে পরিষদ চত্বরে আটকে রাখে।

নবাব জানান, টিসিবির এতগুলো পন্য রাতে আত্মসাতের জন্য গোপনে ডিলার তার লোক দিয়ে বাড়ীতে নিয়ে যাচ্ছিল। আমি দৌড়ে ধরেছি, নাহলে পালিয়ে যেতো। ডিলাররা এসব পণ্য নিয়ে গেলে আর ফেরত আসতো না। ডিলারের কর্মচারী রাজু জানান, সাব ডিলার একরামুলের নির্দেশে ১৫টি প্যাকেজ ইউনিয়ন পরিষদ থেকে বাড়ীতে নিয়ে যাচ্ছিলাম। স্থানীয়রা আটকে দিয়েছে। এসব মালামাল পরবর্তী মাসে সমন্বয় করার কথা ছিল। ভানোর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আলী জানান, বিতরণের পর অবশিষ্ট থাকা ১৫টি প্যাকেজ পরিষদ থেকে রাতে কাউকে কিছু না বলেই নিয়ে যাচ্ছিল ডিলারের কর্মচারী রাজু। স্থানীয়রা আটকে দিয়েছে। আমি ইউএনও কে অবগত করেছি। তিনি ব্যবস্থা নিবেন, কাউকে না অবগত করে ইউপি কার্যালয় থেকে টিসিবির পন্য নিয়ে যাওয়ায় তিনিও ক্ষুদ্ধ।

টিসিবির ডিলার মেসার্স মাহিম এন্টারপ্রাইজের প্রোপাইটর আব্দুল আওয়াল জানান, ৫ দিন ধরে পণ্য বিতরণ চলছে, একরামুল নামে এক সাব ডিলারকে তিনি দায়িত্ব দিয়েছিলেন। তার বাবা অসুস্থ্য থাকার কারনে আসতে পারেননি। পরে এ ঘটনা জানতে পেরেছেন। তিনি একরামুল এবং ইউএনও অফিসে কথা বলবেন বলে মুঠোফোনে জানান। ডিলার জানিয়েছে, ভানোর ইউনিয়ন পরিষদে টিসিবির স্মার্ট কার্ডধারী সুবিধাভোগী রয়েছেন ৭৫৫ জন। এর মধ্যে ৭৪০ টি পন্য বিতরণ করেছেন ডিলার। এদিকে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন অথবা ইউপি চেয়ারম্যান কে অবগত না করে রাতে কেন বাসায় নিচ্ছিলেন? এমন প্রশ্নের উত্তর দিতে পারেনি সাব ডিলারেরর দায়িত্বে থাকা একরামুল হক। এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, ইউপি চেয়ারম্যান কে উদ্ধার হওয়া মালামালগুলো ইউপি।কার্যালয়ে হেফাজতে রাখতে বলেছি। আগামীকাল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, এর আগেও এক বছর আগে একরামুল হককে টিসিবির পণ্যসহ গভীর রাতে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা দিয়েছিল বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net