ঢাকা   ১১:৪৬:২৫ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩৫৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার আখানগর রেলস্টেশনের উত্তরে ট্রেনের ধাক্কায় ছেলের চোখের সামনেই ১ বৃদ্ধ বাবা গোলাম রব্বানীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৮টায় দ্রুতজান (৭৫৮) ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর এই ঘটনা ঘটে। নিহত গোলাম রব্বানী ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। তিনি কানে শুনতে পেতেন না এবং বাকপ্রতিবন্ধী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রব্বানী তার ছেলে টুনু মুনছি ও এক আত্মীয় মান্ডার সাথে কৃষি কাজে যাওয়ার উদ্দেশ্যে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থালেই তিনি প্রাণ হারান।

ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এস,আই) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুত্বপূর্ণ একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি