1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন

ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২১৩ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

আদালতের কর্মচারীগণের বৈষম্য নিরসনসহ ২ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন” জেলা শাখার পক্ষ থেকে কর্মবিরতি পালন করা হয়। ৫ মে সোমবার ঠাকুরগাঁও জেলা জজ আদালত ভবনের বারান্দায় সকাল ৯-১১ টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন করেন কর্মচারীগণ।
সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মো: আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ সভাপতি মো: বিল্লাল হোসেন, সহ সভাপতি মো: আলীনুর ইসলাম, সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নারগিস আক্তার, সদস্য মো: আবু বক্কর সিদ্দিক, মো: শাহ্ আলম প্রমুখ।
বক্তরা বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালক করত: অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুযোপযোগী পদ সৃজনপূর্বক যোদ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ণের দাবি জানান। এ অবস্থায় সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার কর্মচারীগণ দুই দফা দাবী আদায়ের জন্য অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ নিজ নিজ কর্মক্ষেত্রে কর্মবিরতি পালন করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net