1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাবিতে বর্ষবরণ শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাবিতে বর্ষবরণ শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২১৭ বার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা-১৪৩২’ কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী এবং অ্যালামনাইদের সনদপত্র দেওয়া হয়েছে।

রবিবার চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং নববর্ষ উদযাপন কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সায়মা হক বিদিশা উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা-১৪৩২’ কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী এবং অ্যালামনাইদের সনদপত্র দেওয়া হয়েছে

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং অনুষদের অনারারি অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষদের অ্যালামনাই শিল্পী মানবেন্দ্র ঘোষের পিতা অমলেন্দ্র ঘোষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই এবং অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ সফলভাবে আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net