1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তরুণ নেতৃত্বের বিরুদ্ধে যেন আর্থিক অস্বচ্ছতার অভিযোগ না উঠে: রিজওয়ানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ, এক অভিযুক্তকে গণপিটুনি কুমিল্লার হৃদয়ে আজও জীবন্ত কবি নজরুল ঝড়-বৃষ্টির মধ্যেও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

তরুণ নেতৃত্বের বিরুদ্ধে যেন আর্থিক অস্বচ্ছতার অভিযোগ না উঠে: রিজওয়ানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৪১ বার

নিজস্ব প্রতিবেদক :

তরুণ নেতৃত্বের বিরুদ্ধে যেন কোন ধরনের আর্থিক অস্বচ্ছতার অভিযোগ না থাকে, সেদিকটি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ শনিবার (৩১ মে) সকালে পরিবেশ অধিদফতর আয়োজিত ‘ম্যানিফিয়েস্টো টক: ইয়ুথ, এনভাইরনমেন্ট অ্যান্ড ক্লাইমেট’ শীর্ষক সংলাপে তিনি এই মন্তব্য করেন।

রিজওয়ানা বলেন, ‘তরুণ নেতৃত্বের বিরুদ্ধে যেন কোনো আর্থিক অস্বচ্ছতার অভিযোগ না থাকে, সেটি নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের ক্ষমতার প্রতি মোহ থেকে সরে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক পট পরিবর্তনের পর তরুণদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সামনে আসতে থাকে। তাই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থে তরুণদের কাজ করতে হবে।’

সংলাপে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘রাজনৈতিক ছত্রছায়ায় গত ২০ বছরে দূষণের মাত্রা ছাড়িয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অসাধ্য ছিল।’

অনিয়মের বিরুদ্ধে কথা বললে বাধা দেয়ার অভিযোগ করে তিনি বেলন, ‘এমনকি তুলেও নিয়ে যাওয়া হতো। আমার বিরুদ্ধে চলমান ক্যাম্পেইনও তারই ধারাবাহিকতা।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net