1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান

মো.শাহজালাল মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৫৩ বার

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, পহেলা মে কেবল আনুষ্ঠানিকতা নয়, শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নের মধ্য দিয়েই এর তাৎপর্য নিশ্চিত করতে হবে। শ্রমিকদের জীবন-জীবিকার নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা ও ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানান তারা।

 

১ মে শুক্রবার সকাল ৯ টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড লিংক রোড এলাকার সাইনবোর্ড বাস স্টানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত বিশাল বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশে এসব কথা বলা হয়।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, দেশের শ্রমিকদের একটি বড় অংশ আজও অনাহারে-অর্ধাহারে জীবনযাপন করছে। অথচ সমাজের সচ্ছল শ্রেণি বিভিন্ন সুবিধা ভোগ করছে। তিনি শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, বিনামূল্যে চিকিৎসা, তাদের সন্তানদের জন্য অবৈতনিক শিক্ষা এবং মানসম্মত আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

 

প্রধান বক্তা নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। তিনি বলেন, অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত রাখতে হবে।

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিদওয়ানুল আযীমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রমিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

 

সভাপতির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সকল খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধি, নতুন মজুরি বোর্ড গঠন এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্য সরকারি ভাতা চালুর দাবি জানান।

 

সমাবেশ থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন একগুচ্ছ দাবি উত্থাপন করে। এর মধ্যে রয়েছে সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করা, শ্রমিকদের জন্য রেশনিং, আবাসন ও স্বাস্থ্যসেবা প্রদান, নারী শ্রমিকদের ছয় মাস মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা এবং বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালু করা।

 

এছাড়া ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান, শিশু শ্রম বন্ধ এবং শ্রমিকবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net