1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিন উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হবো: নাসিরুদ্দীন পাটোয়ারী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫ জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চকরিয়ায় বিসিসিপি’র জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ অনুষ্ঠিত নবীগঞ্জ দৌলতপুরের ভাঙ্গা সরু ব্রীজটি যেন মরন ফাঁদে পরিণত ! নতুন ব্রীজ নির্মাণের দাবী  হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে চিটাগাং কিংস ইসলামপুর নাপিতখালী ট্রান্সপোর্ট ড্রাইভার কল্যাণ সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা

তিন উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হবো: নাসিরুদ্দীন পাটোয়ারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২০২ বার

নিজস্ব প্রতিবেদক :

আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী।

বিএনপিপন্থি উপদেষ্টা হিসেবে ইঙ্গিত করে আসিফ নজরুল ছাড়াও অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে প্রয়োজনে পদত্যাগ করাতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন তারা।

আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে পাটওয়ারী বলেন, আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন। জনগণের রক্তের সঙ্গে তিনি বেইমানি করছেন। হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাদের পদত্যাগ করাতে বাধ্য হবো। বাংলাদেশের অর্থনীতি গুঁড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কাজ করছেন। আর আইন মন্ত্রণালয় গুঁড়িয়ে দিতে কাজ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না। ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। রক্তের ম্যানডেট নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে।

পাটওয়ারী বলেন, বিভিন্ন জায়গায় দালাল চক্র দখল করছে। উপদেষ্টা প্যানেল থেকে বিএনপিপন্থিদের বের করে দেন।

 

বিএনপি লাশের রাজনীতি শুরু করেছে উল্লেখ করে বলেন, আওয়ামী লীগের টাকায় তারা বড় বড় কথা বলে। তাদের টাকাতেই বিএনপি নগর ভবন বন্ধ করছে। বাংলাদেশে ‘মুজিবীয় সংবিধান’ চলবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।

এনসিপির মুখ্য সংগঠক আরও বলেন, আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না। আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসেবে ইলেকশন কমিশনকে ছেড়ে দিতে পারেন না। এটা জনগণের সঙ্গে সরাসরি গাদ্দারি। সেজন্য আমরা বলি, ইসি পুর্নগঠন করতে হবে। সংস্কারের যে প্রস্তাব রয়েছে, সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net