ঢাকা   ০৫:২৩:৫১ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি  এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত তাসখন্দে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এজিএমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

নকলায় ৮৫ বস্তা সরকারি চালসহ বিএনপি নেতা গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৬৯১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় ৮৫ বস্তা সরকারি চালসহ মো. শাহজাহান মন্ডল (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে চর অষ্টধর ইউনিয়নের দরবারচর গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

আটক শাহজাহান চর অষ্টধর ইউনিয়নের চরবসন্তী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চর অষ্টধর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চর অষ্টধর ইউনিয়নের চরবসন্তী নুরুল ইসলাম মার্কেটের স্টোররুম ও দরবারচর গ্রামের ফজলু মেম্বারের বাড়ির পাশে কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত ভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।

অভিযানকালে নুরুল ইসলামের মার্কেটের স্টোররুম থেকে ৪১ বস্তা, কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত পাকা ভবন থেকে ৪৪ বস্তাসহ মোট ৮৫ বস্তায় ২ হাজার ৫৫০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।

অভিযানকালে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা শাহজাহানকে আটক করা হয়। বিষয়টি টের পেয়ে পালিয়ে যান শাহজাহানের ছোট ভাই নুরুল ইসলাম।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সরকারি চাল উদ্ধারের ঘটনায় মো. শাহজাহান, তাঁর ছোট ভাই মো. নুরুল ইসলামসহ আরও ৬-৭ জনকে সন্দিগ্ধ আসামি করে নকলা থানায় মামলা করা হয়েছে। আসামি শাহজাহানকে আজ শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া বিএনপি নেতা মো. শাহজাহান মন্ডল (৪৯)কে সাময়িক বহিস্কার করেছে উপজেলা বিএনপি। ৩০ মে শুক্রবার রাতে প্রয়াত বিএনপি নেতা আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর পৌরশহরের বাসভবনে বিএনপি নকলা উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি