1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশে আ’লীগের ফিরে আসার সম্ভাবনা নাই : কুমিল্লায় ডা. তাহের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

বাংলাদেশে আ’লীগের ফিরে আসার সম্ভাবনা নাই : কুমিল্লায় ডা. তাহের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩৩৭ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরে আসার সম্ভাবনা নাই। তবে দেশ একটা জটিল সময় পার করছে। এখন সবাইকেই ধৈর্য এবং ইতিবাচক মনোভাব নিয়েই ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ আয়োজিত স্নাতকোত্তর ডাক্তারদের সম্মাননা-২০২৫ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বর্তমানে যারা সরকারের দায়িত্বে আছেন, যারা অন্যান্য পেশায় আছেন বা রাজনীতিবিদ আছেন প্রত্যেকেই দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এমন কোনো ভূমিকা বা বক্তব্য দেওয়া উচিত হবে না- যাতে নতুন করে উত্তেজনা এবং দেশে সমস্যার সৃষ্টি হবে। এটা অস্বাভাবিক নয় বিভিন্ন দলের কিছুটা মত পার্থক্য থাকবে। তবে এটা আলোচনা করেই সমাধান করতে হবে।

নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেন, সরকার যদি ডিসেম্বরে নির্বাচন করে জামায়াতের কোনো আপত্তি নেই। দুই মাস পরে করলেও জামায়াতের আপত্তি নেই। তবে সরকারের উচিত জনগণের সামনে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া। জামায়াত দুটি রোডম্যাপ চেয়েছে একটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ অপরটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ।

ডা. তাহের আরও বলেন, নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজই হচ্ছে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থা করা। তার পাশাপাশি কিছু সংস্কারক করার প্রয়োজন আছে। যেটা একটি সুস্থ নির্বাচনের জন্য এবং সঠিক রাজনীতি করার জন্য সহায়ক হবে।

স্নাতকোত্তর ডাক্তারদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. শাহিনুল আলম। এসময় তিনি বলেন, হেলথ সিস্টেমে রাজনৈতিক নেতৃত্ব আমাদের জন্য বিরাট বোঝা হয়ে গেছে। আপনারা খেয়াল করলে দেখবেন, ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে শুরু করে প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট মেডিকেল কলেজ সবকিছুই রাজনৈতিক নিয়ন্ত্রণের অধীনে চলে।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের রোগীদের কথা মাথায় রেখে এভিডেন্স উইথ মেডিসিনে চিকিৎসকদের একটা অবস্থান নেওয়া প্রয়োজন। কারণ এ দেশে ৭০ শতাংশ খরচ রোগীর পকেট থেকে যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. হুমায়ুন কবিরসহ, সেন্ট্রাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক হাজী নুর উদ্দিন, কলেজের অধ্যক্ষ ডা. সফিকুর রহমান পাটোয়ারী, কুমিল্লা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন, কলেজের উপাধ্যক্ষ ডা. জহিরুল হক, ডা. ফজলুল হক, মেডিকেল কলেজের ডিজিএম মু. বেলাল হোসাইনসহ আরও অনেকে। অনুষ্ঠানে স্নাতকোত্তর ডাক্তারদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net