1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোটের সুস্পষ্ট টাইমলাইন না থাকায় অস্থিরতা দেখা দিচ্ছে : ডা. তাহের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ভোটের সুস্পষ্ট টাইমলাইন না থাকায় অস্থিরতা দেখা দিচ্ছে : ডা. তাহের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২২৭ বার

নিজস্ব প্রতিবেদক :

ভোটের সুস্পষ্ট টাইমলাইন না থাকায় রাজনৈতিক দলগুলোর ভেতর অস্থিরতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

রবিবার সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসার আগে এ মন্তব্য করেন তিনি।

জামায়াতের নায়েবে আমির বলেন, জামায়াতে ইসলামী শুধু দলকে কেন্দ্র করে নয়, সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সংস্কার চায়। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠ হয় সেটি আমাদের লক্ষ্য। তবে সুস্পষ্ট টাইমলাইন না থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে।

সুষ্ঠ নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো করে দ্রুত নির্বাচন দেয়া উচিত বলেও মনে করেন তিনি।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচন দেয়ার মতো এখনও সুষ্ঠ পরিবেশ তৈরি হয়নি। নির্বাচন কমিশনের কিছু বিষয় প্রশ্নবিদ্ধ।

এ সময় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে আশা করি সেসবেও একমতে পৌঁছাতে পারব।

ঐকমত্য শুধু কমিশনের কাজ নয়, সব রাজনৈতিক শক্তির সাহায্যেই ঐকমত্যে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আলী রীয়াজ আরও বলেন, যত দ্রুত সম্ভব আমরা জাতীয় সনদের দিকে এগিয়ে যেতে চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net