1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে দরজার কড়া কেটে ৫ টি গরু চুরি  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

সৈয়দপুরে দরজার কড়া কেটে ৫ টি গরু চুরি 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২২০ বার

মো. জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা:

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম বালাপাড়া থেকে ৫ টি গরু চুরি হয়েছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে ওই পাড়ার মুদি দোকানী আতা শাহ ভোলার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, রাতের কোন এক সময় চোরেরা গোয়াল ঘরের দরজার তালা লাগানোর কড়া কেটে ৫ টি গরু নিয়ে গেছে। হালকা বৃষ্টি থাকায় বাড়ির লোকজন টের পায়নি। সকালে উঠে দেখে দরজা খোলা এবং গরুগুলো নাই।

বাড়ির বাইরে রাস্তায় পিক-আপের চাকার দাগ। তাই ধারণা করা হচ্ছে গরু চুরি করে পিক-আপে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গরুগুলোর দাম প্রায় ৫ লক্ষাধিক টাকা দাবি। গত এক মাসে ওই এলাকার মোট ১০ টি গরু চুরি হয়েছে বলে তথ্য মিলেছে।

এলাকার ইউপি সদস্য মো. মহির উদ্দিন মুঠোফোনে চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরির ঘটনা বেড়েছে। কুরবানী যত এগিয়ে আসছে চোরেরা তত বেশি তৎপর হয়ে উঠেছে। কষ্ট করে গরু পালনকারীর এতে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, গরু চুরির কোন তথ্য জানি না। এসংক্রান্ত কোন অভিযোগও পায়নি। তবে খোঁজ নিয়ে দেখছি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net