ঢাকা   ১১:৪৪:৩০ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

সৈয়দপুরে ‘স্থানীয় বিনিয়োগ উন্নয়ন ও ওএসএস প্লাটফর্মে বিনিয়োগ সেবা অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৮৯ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো:জাকির হোসেন , নীলফামারী জেলা প্রতিনিধি:

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর আয়োজনে নীলফামারীর সৈয়দপুরে ‘স্থানীয় বিনিয়োগ উন্নয়ন ও ওএসএস প্লাটফর্মে বিনিয়োগ সেবা অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১ টা থেকে ২ টা পর্যন্ত বিডা রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এই আয়োজন করা হয়।

সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) যুগ্ম সচিব আব্দুল মোতালেব সরকার, নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।  আলোচনায় অংশ নেন আমন্ত্রিত অতিথি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিডার রংপুর বিভাগের পরিচালক সুনীল কুমার অধিকারী। প্রশ্নোত্তর পর্বে শিল্প সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরে কথা বলেন, ইকু গ্রুপের সিইও ইরফান আলম ইকু, নোয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজ কুমার পোদ্দার, শ্যামলী সিটি গ্রুপের হেড অব প্রোডাকশন গৌতম হালদার, ইউনিক প্লাইউড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ আহমেদ।

এছাড়াও এম আর ইন্টারন্যাশনাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মতিয়ার রহমান দুলু, যমুনা এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শওকত চৌধুরী, বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের পরিচালক এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর বিসিকের সেলিম অটো ফ্লাওয়ার মিলস্ এর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ।

বিডা রংপুর বিভাগের পরিচালক (উপ সচিব) মারুফুল আলমের প্রাঞ্জল উপস্থাপনায় সম্পন্ন কর্মশালায় সৈয়দপুরের শিল্পপতি, বিনিয়োগকারী, আমদানি-রপ্তানীকারক ব্যবসায়ী, সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,  সংবাদকর্মী ও সূধীবৃন্দসহ প্রায় শতাধিক আমন্ত্রিত ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি