ঢাকা   ০৬:০৩:৫৩ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন

ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন স্পেনের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৫৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ অভিহিত করে দখলদার দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে স্পেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, “আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, ইসরায়েল একটি গণহত্যাকারী রাষ্ট্র। এর সঙ্গে আমরা আর বাণিজ্যিক সম্পর্ক রাখছি না। (ইসরায়েলের সঙ্গে) কোনও বাণিজ্য হবে না।

বুধবার রাজধানী মাদ্রিদে স্পেনের পার্লামেন্টে এক প্রশ্নোত্তর পর্বে কাতালান পার্লামেন্ট সদস্য গ্যাব্রিয়েল রুফিয়ানের সমালোচনার জবাবে এই তথ্য জানান সানচেজ।

গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে আগে থেকেই ইসরায়েলের বিরোধিতা করে আসছিলেন তিনি। তবে এটিই তার সবচেয়ে কঠোর পদক্ষেপ ও সরাসরি বক্তব্য।

স্প্যানিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্য স্পেনের পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাঁক বলে মনে করছেন বিশ্লেষকরা।

গাজা যুদ্ধ নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিভাজনের প্রেক্ষাপটে এটি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কাতালান পার্লামেন্ট সদস্য রুফিয়ান অভিযোগ করেছিলেন, গাজা যুদ্ধের মধ্যেও স্পেন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

জবাবে প্রধানমন্ত্রী সানচেজ বলেন, “আমি এখানে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, জনাব রুফিয়ান। সেটি হলো, আমরা কোনও গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করি না, একেবারেই না।

তিনি আরও বলেন, “আমি মনে করি, আরেক দিন আমি এই মঞ্চ থেকেই বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলাম, যখন কিছু ভুল তথ্য তুলে ধরা হয়েছিল। ”

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এটি ছিল সানচেজের পক্ষ থেকে প্রকাশ্যে প্রথমবার ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করা। যদিও তার বামপন্থী জোটসঙ্গী ‘সুমার’ এই শব্দটি বহুবার ব্যবহার করেছে।

সুমার দলের নেত্রী এবং স্পেনের দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ বহুবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন। তাছাড়া স্পেন-ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের আহ্বানও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি