1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

গুইমারায় ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২২৬ বার

মাইন উদ্দিন বাবলু,গুইমারা (খাগড়াছড়ি)প্রতিনিধি:

গত ১২ মে ২০২৫ ইং, রাত ১১টা ৫ মিনিটে গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আইয়ুব ও এএসআই (নিঃ) শিমুল চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গুইমারা বাজারস্থ সেবা মেডিকেল হলের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর থেকে সৌদিয়া পরিবহন নামক একটি গাড়ি তল্লাশি করে মোঃ নজরুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক নজরুল ইসলামের বাড়ি খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানাধীন ৫নং ওয়ার্ডের সুপারি বাগান এলাকায়। তার পিতার নাম মৃত রফিকুল ইসলাম ও মাতার নাম সুফিয়া খাতুন।

অভিযানে তার কাছ থেকে ৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয় এবং গুইমারা থানায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে গুইমারা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ এনামুল হক চৌধুরী জানান, “মাদকের বিরুদ্ধে গুইমারা থানা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net