1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৪৭ বার

আগামী ১০ই মে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তারুণ্যের সমাবেশকে সফল করতে চন্দনাইশ দোহাজারী যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

গতকাল ৮ মে (বৃহস্পতিবার) বিকালে দোহাজারী সদর এলাকায় দোহাজারী যুবদলের উদ্যোগে রাজনৈতিক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন দোহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক মো. ইফতেয়ার উদ্দিন সুমন। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক। মাহফুজুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- বিএনপি নেতা যথাক্রমে কামাল উদ্দিন, বাবু খান, আমির হোসেন, শাহজাহান, আবদুল হাকিম, মো. ছাদেক, মো. নাছির উদ্দীন, মো. আকতার হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. হোসেন, মো. শামসুল ইসলাম, ওয়াহিদুল হুদা, দিল মোহাম্মদ, যুবদল নেতা যথাক্রমে মো. ওয়াসিম, জাহেদুল ইসলাম, মো. ফরিদ, মো. তারেক, মো. আজগর আলী, জয়নাল আবেদীন, আবদুস সাত্তার সানি, শহিদুল ইসলাম মাঝিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন, বিগত ১৭ বছর দেশের মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি স্বৈরাচার হাসিনা। কিন্তু স্বৈরাচার পতন হওয়ার ৯ মাস পার হলেও বর্তমান সরকার নির্বাচনের কোন রোডম্যাপ দেখাতে পারেনি। তাই রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষে আগামী ১০ মে পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশকে সফল করতে তরুণ সমাজের সকল সদস্যদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

এস.এম.জাকির।

৮/৫/২০২৫খ্রী.

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net