ঢাকা   ০৭:৫৮:৩০ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা 

“চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫৫৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সংবাদ প্রতিবেদন: রাজশাহীর চারঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দের ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। এ ঘটনায় ককটেল বিস্ফোরণ এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগও উঠেছে।

শনিবার বিকেলে চারঘাট বাজারে চারঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দল থেকে বহিষ্কারের দাবি জানান।

সাবেক ছাত্রদল নেতা মতলেবুর রহমান মতলেব বলেন, “যারা আমাদের নেতাদের ছবি ছিঁড়েছে, তারা বিএনপির আদর্শের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন বলেন, “অরাজকতা বরদাশত করা হবে না। শীর্ষ নেতাদের অপমানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা বলেন, “আমরা অপরাধের রাজনীতি করি না। কেউ যদি চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকে, আমি নিজেই রাজনীতি ছেড়ে দেব।”

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চারঘাট বাজার প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা বিভিন্ন অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন এবং দ্রুত প্রশাসনিক ও দলীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নেতারা আরও বলেন, ব্যানার ছেঁড়ার মতো ঘৃণিত ঘটনার সঙ্গে জড়িতদের দলে কোনো স্থান নেই। ভবিষ্যতে এমন ঘটনা রোধে দলীয়ভাবে কঠোর অবস্থান নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি