1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৩৫৪ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।


সভায় জেলায় গত বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচারের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার, হত্যা মামলার আসামী গ্রেফতারের প্রতি দৃষ্টি আকর্ষন করে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিস্তারিত আলোচনা করা হয় ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা( বিপিএম)অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট শাশ্বতী শীল,জেলা বিএনপির, আহবায়ক আলী আহম্মদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এমবি বাকের, ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার সভাপতি মোস্তফা কামাল, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী শামছুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ: সুশান্ত কুমার বিশ্বাস, আনসার ভিডিপি’র জেলা কমান্ডেন্ট মোঃ মাহবুবুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর কবীর, জেল সুপার মোঃ মহিউদ্দিন হায়দারসহ জেলার চার উপজেলার নির্বাহী কর্মকর্তাণ। সভায় মাদকের ছোবল থেকে মাগুরার যুব সমাজকে রক্ষা,চোরাচালান রোধ, আত্মহত্যা, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি,বাল্য বিয়ে রোধ,যৌন হয়রানী,নারী ও শিশু নির্যাতনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ১২/৫/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net