1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫২০ বার

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, ঠাকুরগাঁওয়ে জাকজমকপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এ উপলক্ষে ৬ মে মঙ্গলবার শহরের তাঁতীপাড়াস্থ টুর্নামেন্ট পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স গার্ডেনিয়ার স্বত্তাধিকারী মো: নূর-এ-শাহাদাৎ স্বজন, ঠাকুরগাঁও জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো: মোমিনুল হক বাবু, ঠাকুরগাঁও জেলা অ্যাম্পায়ার ও স্কোরার্স এসোসিয়েশনের সহ সভাপতি এ্যাড. আশিকুর রহমান রিজভী, ঠাকুরগাঁও জেলার ক্রীকেট কোচ মো: রোকনুজ্জামান রাহাত প্রমুখ। টুর্নামেন্টের আহবায়ক মো: নূর-এ-শাহাদাৎ স্বজন জানান, আগামী ৮ মে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে। টুর্নামেন্টে ঢাকা, পাবনা, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও ঠাকুরগাঁওয়ের ৩টি উপজেলার দল মিলে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। ৭ মে বুধবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জাতীয় টিমের সাবেক ফুটবলার আরফাত আলি রনি সহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো:- ঠাকুরগাঁও ইয়্যুথ কাব, দিনাজপুর ডিমেনেটর্স, সৈয়দপুর ফিউচার স্টার ইলেভেন, হ্যালো পান্ডা ওয়ারিয়র্স যশোর, পীরগঞ্জ ক্রিকেট একাডেমী ঠাকুরগাঁও, বেঙ্গল বয়েস ক্রিকেট একাডেমী দিনাজপুর, এ এস স্পোর্টস দেবীগঞ্জ পঞ্চগড়, ডোপ স্ট্রাইকার্স ঢাকা, সৃজন ওয়ারিয়র্স ঠাকুরগাঁও, রাণীশংকৈল ক্রিকেটার্স ঠাকুরগাঁও, বাংলা লায়ন ক্রিকেট একাডেমী সৈয়দপুর, মাস্টার্স স্পোর্টস ইন্সটিটিউশন ঢাকা, পাবনা ক্রিকেটার্স, ইজি বাংলা লিমিটেড ঢাকা, রাজশাহী ওয়ারিয়র্স ও দিনাজপুর ইমাজিং বয়েস দিনাজপুর। আগামী ১৭ মে টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net