ঢাকা   ০৪:২৮:২০ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু

সঠিক চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন মানসিক ভারসাম্যহীন রত্না বেগম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৫৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক : স্বামী-সন্তান নিয়ে একসময় সুখের জীবন ছিল ভোলার চরফ্যাশনের রত্না বেগমের। ২০০৮ সালে নদীতে মাছ ধরতে গিয়ে স্বামীর অপমৃত্যুর পর সব এলোমেলো করে দেয় রত্নার জীবন। তিন সন্তান নিয়ে অথৈ সাগরে পড়ে যান রত্না। একদিকে স্বামীর শোক অন্যদিকে তিন কন্যা সন্তান ও সংসারের ভরণপোষণ সব দুশ্চিন্তায় ভারসাম্য হারিয়ে ফেলেন রত্না। দরিদ্র বাবার পক্ষেও সম্ভব হয়নি তার সুচিকিৎসা করানোর। উপরন্তু জ্বিনে ধরেছে ভুতে ধরেছে গ্রামবাসীর এমন ভুল পরামর্শে ঝাড়ফুঁকসহ নানা অপচিকিৎসায় অবস্থা আরো খারাপের দিকে যায় রত্না বেগমের। এক পর্যায়ে হাল ছেড়ে দেন পরিবারের সদস্যরাও। বিতাড়িত হন শশুর বাড়ির স্বামীর ভিটা থেকেও। ১৬ বছর বিনা চিকিৎসায় অন্ধকার রুমেই ধুকে ধুকে জীবন পাড় করছেন রত্না বেগম (৩৭)। সব শেষ চলতি বছর তার ছোটবোন জামাই আব্দুল আজিজ সোনারগাঁয়ে নিয়ে আসেন রাত্নাকে। ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন সঠিক চিকিৎসা করা গেলে পুরোপুরি সুস্থ্য হয়ে উঠবেন রত্না বেগম। রত্না বেগমের ছোট বোনের স্বামী আব্দুল আজিজ জানান, ঢাকার নিউরো সাইন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাদের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ও ইনজেকশনে অনেকটাই স্বাভাবিক হচ্ছেন তিনি। ইনজেকশন দেওয়া গেলে রাতে ঘুম হয়, সবাইকে চিনতেও পারছেন। আব্দুল আজিজ জানান, সোনারগাঁয়ে তার ভাড়া বাড়িতেই থাকছেন রত্না বেগম। তবে সঠিক চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। যা ছোট চাকরি করা আব্দুল আজিজ বা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই আব্দুল আজিজ হৃদয়বান ভিত্তবানদের কাছে একটু সহযোগীতার আবেদন জানিয়েছেন। বিকাশ : ০১৯১৪১৫১৭৬০/ নগদ : ০১৭৪৮১১৫১১৪/

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি