1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তরা ভুয়া খবর বিশ্বাস করে বেশি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তরা ভুয়া খবর বিশ্বাস করে বেশি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪৩২ বার

নিজস্ব প্রতিবেদক :

সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া এখন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাঁড়িয়েছে। প্রতিদিনের শুরু থেকে শেষ, পুরোটাই সোশ্যাল মিডিয়া ঘিরে। কিন্তু আপনি কি জানেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করার ফলে অনেকেই মানসিক কষ্টে ভোগেন ও দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটে?

শুধু তাই নয়, যারা অনেক বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটায়, তারা ভুয়া সংবাদে বেশি বিশ্বাস করে এবং সেগুলো ছড়িয়ে দেয়ার প্রবণতাও তাদের মধ্যে বেশি। এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) এক নতুন গবেষণায়।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানান বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

গবেষণায় দেখা গেছে, সোশ্যাল মিডিয়ার প্রতি যারা আসক্ত, তারা কোনো সংবাদ সত্য না মিথ্যা তা বিবেচনা না করেই তাতে ক্লিক করা, লাইক দেয়া, মন্তব্য করা এবং শেয়ার করার প্রবণতায় বেশি ভোগে।

গবেষণায় আরো উঠে এসেছে, যারা সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহার করে তাদের মধ্যে ভুয়া খবরকে সত্য ভাবার সম্ভাবনা বেশি। এই ধরনের মানুষ সত্য-মিথ্যা বিবেচনা না করেই সংবাদে প্রতিক্রিয়া জানাতে বেশি আগ্রহী এবং ভুয়া সংবাদে ক্লিক করার প্রবণতায়ও এগিয়ে।

যুক্তরাষ্ট্রে এই গবেষণাটি পরিচালনা করেছেন ‘এমএসইউ কলেজ অব কমিউনিকেশন আর্টস অ্যান্ড সায়েন্সেস’-এর সহযোগী অধ্যাপক ডার মেশি ও মারিয়া ডি. মোলিনা। এই গবেষণাটি ১৮ থেকে ২৬ বছর বয়সী ১৮৯ জন অংশগ্রহণকারীর ওপর পরিচালিত হয়। এই অনলাইন পরীক্ষায় ২০টি সামাজিকমাধ্যম স্টাইলে ফরম্যাট করা সংবাদ দেখানো হয়, যার মধ্যে ১০টি ছিল সত্য এবং ১০টি ছিল মিথ্যা।

গবেষকেরা আশা করেছেন, এই ফলাফল মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের সহায়তা করবে, বিশেষ করে যারা রোগীদের সামাজিক মাধ্যম ব্যবহার সংক্রান্ত সমস্যায় পরামর্শ দেন।

এছাড়া সরকারের নীতিনির্ধারক, সংস্থা ও সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর জন্যও গবেষণাটি গাইডলাইন হিসেবে কাজ করতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net