1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের, হতাহত দুই শতাধিক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয়

ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের, হতাহত দুই শতাধিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৫২ বার

নিজস্ব প্রতিবেদক :

ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। শনিবার মধ্যরাত ও রবিবার ভোরে ইহুদিবাদী ভূখণ্ডটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালায় ইরানি বাহিনী। এতে দুই শতাধিক মানুষ হতাহত হয়েছে। এর মধ্যে তাৎক্ষণিকভাবে অন্তত আটজন নিহত হয়েছে বলে সংবাদমাধ্যমের খবরে জানা গেছে।

আহত হয়েছে আরও কমপক্ষে ২০০ জন। এছাড়াও আরও ৩০ জন নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে।

ইরানের সর্বশেষ এই হামলায় ব্যবহার করা হয়েছে দ্রুতগতির মিসাইল।

এরমধ্যে শুধু উত্তর ইসরায়েলের তামরা শহরে প্রাণ হারিয়েছে কমপক্ষে পাঁচজন।

নিহতরা আরব ইসরায়েলি বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। তারা খাতিব পরিবারের সদস্য। শহরটি ফিলিস্তিনি-ইসরায়েলি অধ্যুষিত।

এছাড়া তেল আবিব নগরীর বাত ইয়াম শহরে ইরানি হামলায় নিহত হয়েছে আরও অন্তত তিনজন।

তাদের মধ্যে একজন ৬০ বছর বয়সী নারী ও একজন ১০ বছরের শিশু রয়েছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড আডম’ এসব তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, রেহেবোতে দু’জন গুরুতর আহত হয়েছেন।

ইরানি হামলায় বাণিজ্যিক রাজধানী তেলআবিব এবং রামাত গানেও বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং হতাহতের ঘটনা ঘটেছে। তবে সেখানকার হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

ইরানের এ হামলার আগে সব ইসরায়েলিকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয় দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। তবে এখন তারা সেই নির্দেশনা তুলে দিয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের ওই আরব শহরটিতে হতাহতের সংখ্যা বেশি কারণ সেখানে আশ্রয় নেওয়ার মতো খুব বেশি সুবিধা নেই। এই ফিলিস্তিনিরা ইসরায়েলের নাগরিক হলেও তাদের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করে রাখে ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net