1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুমের সংবাদ পরিবেশন করে হয়রানির শিকার বাসস সাংবাদিক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

গুমের সংবাদ পরিবেশন করে হয়রানির শিকার বাসস সাংবাদিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৩১ বার

নিজস্ব প্রতিবেদক :

সরকারের গুম কমিশনের খবর পরিবেশনের দায়িত্ব পালন করতে গিয়ে চাকুরিচ্যুতির হুমকিসহ হয়রানির শিকার হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম। তিনি প্রধান উপদেষ্টার অফিসের সংবাদ পরিবেশনের দায়িত্বে নিয়োজিত। গতকাল সোমবার মৌখিক নির্দেশে তাকে প্রধান উপদেষ্টার অফিসে যেতে নিষেধ করেছেন বাসসের এমডি মাহাবুব মোর্শেদ।

বাসস সূত্র জানায়, তাকে বরিশালে বদলি করারও হুমকি দেয়া হয়। রফিকুল ইসলামের বিরুদ্ধে এমডি মাহাবুব মোর্শেদের ক্ষিপ্ত হওয়ার কারণ গুম কমিশনের দ্বিতীয় অন্তবর্তী প্রতিবেদন হস্তান্তরের খবর পরিবেশন। বিগত ৪ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে কমিশন এই প্রতিবেদনটি পেশ করে। প্রতিবেদনটি বাসস অফিসে যথারীতি জমা দেন রফিকুল ইসলাম। বাসসের সংশ্লিষ্ট সম্পাদকগণ বাসস-১৫আইটেম হিসাবে সংবাদটি পরিবেশন করে। এরপর ১ ঘন্টা সময়েরও বেশি বাসসের ওয়েবসাইট থেকে গুমের এই খবরটি সরিয়ে নেয়া হয়। প্রতিবেদক রফিককে কাছে ধমকের সুরে জানতে চাওয়া হয় কেন এই সংবাদ পরিবেশন করা হয়েছে। এমডি’র এই আচরণে বাসসের সাংবাদিকরা অবাক হয়ে যায়। এ নিয়ে ফেইসবুকে লেখালেখি হয়। তারপর রহস্যজনক কারণে প্রত্যাহার করা সংবাদটি পুনরায় সাইটে তুলে দেয়া হয়। তবে রফিককে তার পরিণতির জন্য অপেক্ষা করতে বলা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল তাকে বাসস অফিসে ক্লোজড করা নেয়া হয়েছে। এখন থেকে প্রধান উপদেষ্টা অফিসে যাতায়াত তার জন্য নিষিধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net