1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ড. ইউনূসকে অপমান করা হলে আমরা বসে থাকব না, হুঁশিয়ারি যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

ড. ইউনূসকে অপমান করা হলে আমরা বসে থাকব না, হুঁশিয়ারি যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৮৫ বার

নিজস্ব প্রতিবেদক:

নোবেল বিজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে এক বিবৃতিতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। তারা জানায়, রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে ড. ইউনূসের আগমনকে একটি সম্মানজনক অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। সফরকালে তাঁকে ‘কিং চার্লস অ্যাওয়ার্ড’ প্রদান করার ব্যাপারে রাজার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা।

ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির এক মুখপাত্র বলেন, “আমরা টিট ফর ট্যাট পলিটিক্সে বিশ্বাস করি না। তবে কেউ যদি রাজনৈতিক স্বার্থে ড. ইউনূসকে হেনস্তা বা অপমান করতে উদ্যোগী হয়, তাহলে আমরা বসে থাকবো না। কারণ, এই সফর আমাদের কমিউনিটির সম্মানের বিষয়।”

তিনি আরও বলেন, “যারা তাঁর পেছনে পড়ে তাকে লাঞ্ছিত করতে চাইবে, তাদের প্রতিহত করা হবে। তবে আমরা চাই, প্রতিবাদ হলে তা যেন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে হয়। আইন ও শালীনতার বাইরে কিছু ঘটলে আমরা তা খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করব।”

ড. ইউনূসের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরেকজন বলেন, “আমরা তাঁকে হারাতে চাই না। তিনি সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের যে অঙ্গীকার করেছেন, বিশেষ করে গত জুলাইয়ের অভ্যুত্থান-পরবর্তী প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁকে সহায়তা করব।”

ড. ইউনূসের সফরকে ঘিরে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে বলে জানান কমিউনিটির অন্যান্য সদস্যরাও।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net