1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রী পদে ১০ বছর: একমত নয় বিএনপিসহ ৩ দল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন তালুকদার (মাস্টার)-এর ইন্তেকাল: শোক ও শ্রদ্ধাঞ্জলি জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী জল্পনার অবসান, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার পবিত্র ঈদুল আজহা ২৮ মে সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শাহ আমানত শাহ (রহ)’র বার্ষিক ওরস অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  এসি বাসের ধাক্কায় নিহত ১, যাত্রী ছাউনি থেকে চালকের মরদেহ উদ্ধার 

প্রধানমন্ত্রী পদে ১০ বছর: একমত নয় বিএনপিসহ ৩ দল

জামায়াতসহ অন্য দলগুলো একমত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩১৬ বার

নিজস্ব প্রতিবেদক:

গত ১৮ জুন রাজনৈতিক দলের নেতাদের এমন করমর্দনে দেশের রাজনীতিতে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু আজ আবারও একটি বিষয়ে দ্বিমত দেখা গেল।

সারা জীবনে প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন— এ ব্যাপারে বিএনপিসহ তিনটি রাজনৈতিক ছাড়া সব দল একমত হয়েছে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের ফাঁকে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন একাধিক রাজনৈতিক দলের নেতা।

তারা হলেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ ও টার্ম নিয়ে যে ঝামেলা ছিল, সেখানে আমি সংলাপে প্রস্তাব করেছি— ১০ বছরের ব্যাপারে আমরা একমত হয়ে যাই। তাহলে বার বার আর টার্মের ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই। তিনটি দল ছাড়া আমরা সবাই এ ব্যাপারে একমত হয়েছি।

তিনি বলেন, একজন ব্যক্তি সারা জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, এটা যতবারই হোক। আমাদের ৫ বছর টার্ম। ন্যাচারালি দুই টার্মে ১০ বছর হয়। ফলে দুইবারের বেশি পরিপূর্ণ টার্ম পূরণ করলে তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিশ্বের বিভিন্ন দেশে এমনটি আছে, বাংলাদেশেও এটি আমরা জরুরি মনে করি। সেটির ব্যাপারে আমরা প্রায় ঐকমত্যে পৌঁছেছি।

সারা জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন- প্রস্তাবে একমত না হওয়া দল হচ্ছে- বিএনপি, বিএলডিপি, এনডিএম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net