1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধান উপদেষ্টা অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন- মির্জা ফখরুল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ

প্রধান উপদেষ্টা অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন- মির্জা ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৭১ বার

নিজস্ব প্রতিবেদক :

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রায় ২ ঘণ্টার বৈঠক সত্যিকার অর্থে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন।

লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুক্রবার বিকেলে গুলশানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতীর অনেক প্রতিক্ষিত এই বৈঠক দেশের আশা আরো জাগিয়ে তুলেছে। অতীতের কথা ভুলে গিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।

মির্জা ফখরুল বলেন, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। বৈঠকের প্রধান ইস্যু ছিল নির্বাচন। সেক্ষেত্রে নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আয়োজন করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা একমত হয়েছেন। আজকের বৈঠকটি আল্লাহর রহমতে সফল হয়েছে।

মির্জা ফখরুল আরো বলেন, প্রয়োজনে দেশের মানুষ ঐক্য গড়তে পারে। গণতন্ত্র এক দিনের বিষয় নয়। গণতন্ত্র একটা কালচার। আমরা বিভেদ ভুলে দেশকে এগিয়ে নিতে চাই।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net