1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদেশে এস আলম ও তার স্ত্রীর সম্পদ জব্দের আদেশ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই  চট্টগ্রাম চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা নকলায় বাস চাপায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের মৃত্যু ঈদগাঁওর জালালাবাদে পানিবন্দী মানুষের পাশে যুবনেতা কামাল হোসেন  ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম কলা ভর্তি জীপ গাড়ি আটকে চাঁদা দাবীর অভিযোগ  ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের পাশে চেয়ারম্যান আলমগীর তাজ জনি চাটমোহরে ভ্যানচালককে গলাকেটে হত্য

বিদেশে এস আলম ও তার স্ত্রীর সম্পদ জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৬১ বার

এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের নামে সাইপ্রাস ও ব্রিটেনে থাকা বিদেশী সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এই তথ্য জানিয়েছেন।

জব্দ হওয়া সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে সাইপ্রাসের লিমাসল জেলায় অবস্থিত একটি দোতলা বাড়ি।

এছাড়া ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে হ্যাজেক ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডে তাদের বিনিয়োগকৃত তিন লাখ ৫০ হাজার মার্কিন ডলার ও পিকক প্রপার্টি হোল্ডিংসসহ ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে আরো ১৮টি কোম্পানিতে বিনিয়োগ জব্দের নির্দেশ দেয়া হয়।

জার্সি ট্রাস্ট কোম্পানির অধীনে ছয়টি ট্রাস্টে থাকা বিভিন্ন অঙ্কের বিনিয়োগও জব্দের আওতায় আনা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা অনুসন্ধানকালে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া গেছে- যা ইঙ্গিত করে যে তারা অবৈধ উপায়ে প্রাপ্ত অর্থ ব্যবহার করে একাধিক বিদেশী অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

ন্যায়বিচারের স্বার্থে ও এই অবৈধভাবে অর্জিত সম্পদ যেন আরো অপচয় না হয়, তা নিশ্চিত করতে উক্ত সম্পদ জব্দের আদেশ প্রয়োজন হয়ে পড়ে বলে দুদক আদালতে জানায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net