1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মার্কিন হামলার জবাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মার্কিন হামলার জবাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৫৭ বার

নিজস্ব প্রতিবেদক :

মার্কিন হামলার জবাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরাইলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগে তারা শনাক্ত করেছে।

রোববার সকালে বিবিসি লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

এর আগে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান পাল্টা হামলা চালালে ‘আরো তীব্র মাত্রার’ হামলা করা হবে।

এদিকে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে এমন সতর্কবার্তার পরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার ফলে জেরুসালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

জর্ডানের আম্মানে আজ সকালে শহরজুড়ে দু’বার সাইরেন বেজে উঠেছে, যেটা ইঙ্গিত দেয় ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে অগ্রসর হচ্ছে।

এর আগে, ইরানের ফোরদো, ইসফাহানসহ তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার (২১ জুন) ট্রুথ স্যোশাল প্লাটফর্মের অ্যাকাউন্টের এক পোস্টে এ তথ্য জানান।

ট্রাম্প ট্রুথ স্যোশাল প্লাটফর্মের অ্যাকাউন্টে পোস্টে লিখেছেন, ‘আমরা ফোরদো, নাতানজ ও ইসফাহানসহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে।’

যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা চালানোর পর, ইসরাইল দেশজুড়ে সতর্কতার মাত্রা বৃদ্ধি করেছে। রোববার ইসরাইলের সেনাবাহিনী জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কেবল জরুরি কার্যক্রমই চালু থাকবে।

তারা জানায়, ‘দেশের সব এলাকাকে আংশিক ও সীমিত কার্যক্রম থেকে সরিয়ে অপরিহার্য কার্যক্রমের আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘শিক্ষা কার্যক্রম, জনসমাবেশ ও কর্মস্থল নিষিদ্ধ থাকবে, কেবল জরুরি খাতগুলো এর আওতামুক্ত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net