ঢাকা   ১১:৪২:৩৪ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

লুঙ্গি আলমের বিরুদ্ধে আইসিএলের ১৩৮ কোটি টাকার চেকের মামলা: গ্রেফতারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৪০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চেক জালিয়াতি ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে আলমগীর কবির ওরফে লুঙ্গি আলম এর বিরুদ্ধে ঢাকার সি এম এম কোর্টে আইসিএল গ্রুপের এমডি এইচ এন এম শফিকুর রহমান বাদী হয়ে ৭২ কোটি টাকা ও ইতিপূর্বে একই আদালতে আরো ৬৬ কোটি টাকার ২টি মামলা করা হয়েছে। সব মিলিয়ে ১৩৮ কোটি টাকার মামলা দায়ের করা হয়েছে।

আদালত মামলাগুলো আমলে নিয়ে বিবাদী লুঙ্গি আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

মামলার বিবরণী জানা যায় – আলমগীর কবির মজুমদার ওরফে লুঙ্গি আলম আইসিএল গ্রুপের কুমিল্লা অঞ্চলের সকল আমানতকারীদের আমানত পরিশোধের লক্ষ্যে সকল জমি তাকে পাওয়ার দেওয়া হয়েছিল। আমানতকারীদের টাকা না দিয়ে সে উক্ত জমি নিজে আত্মসাৎ করে ভুয়া রিসিট দিয়ে আই সি এল কে প্রদান করে। এই জালিয়াতি ধরা পরার পর অনেক গণ্যমান্য ব্যক্তিদের দরবারের রায়ে চুক্তির মাধ্যমে উক্ত চেকগুলো প্রদান করে।

উক্ত চুক্তির মাধ্যমে চেকগুলো ব্যাংকে জমা দিলে চেক ডিজওনার হয়, তারই পরিপ্রেক্ষিতে উকিল নোটিশ পাঠানো হলে পরবর্তীতে কোন ধরনের সূরাহা না হওয়ায় বাদী মামলা করতে বাধ্য হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি