1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগামী মার্চের মধ্যে যৌক্তিক সংস্কার আশা করি শেষ হবে: সারজিস আলম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

আগামী মার্চের মধ্যে যৌক্তিক সংস্কার আশা করি শেষ হবে: সারজিস আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৭০ বার

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগোচ্ছে। তিনি বলেন, “গত এক যুগ ধরে আমরা একটি প্রকৃত অর্থে গ্রহণযোগ্য নির্বাচন দেখিনি। এবার আমরা আশা করছি, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের পরপরই এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।”

তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ করতে হলে দুটি বড় ধরনের সংস্কার প্রয়োজন। প্রথমটি হলো— জাতীয় স্বার্থে মৌলিক সংস্কার, এবং দ্বিতীয়টি— নির্বাচনকেন্দ্রিক প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার। সারজিস আলম আশা প্রকাশ করেন, আগামী মার্চ মাসের মধ্যে এই সংস্কারগুলো সম্পন্ন হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই অভ্যুত্থান-পরবর্তী নির্বাচন যদি স্বচ্ছতা, জবাবদিহিতা বা নিরপেক্ষতার প্রশ্নে কোনো বিতর্কে জড়ায়, তাহলে অভ্যুত্থানের উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হবে এবং দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ভেঙে পড়বে।”

সারজিস আলম আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং বিশেষ করে নির্বাচন কমিশনের ওপর এখন বড় দায়িত্ব। এসব প্রতিষ্ঠানে পেশাদার, সৎ এবং নিরপেক্ষ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা জরুরি, যাতে তারা কোনো রকম রাজনৈতিক চাপ, পেশিশক্তি বা কালো টাকার প্রভাবে না পড়ে, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারেন।

তিনি জানান, ঐক্যমত কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। তিনি প্রত্যাশা করেন, মার্চের মধ্যেই এসব সংস্কার বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net