ঢাকা   ১২:৪৮:১৮ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

চার দিনের সফরে কাল যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২১০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :

চার দিনের সরকারি সফরে সোমবার (০৯ জুন) যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চার দিনব্যাপী এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ড. ইউনূস। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।

সফরসূচি অনুযায়ী, ১১ জুন ড. ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রধান উপদেষ্টার এই সফরকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি নেতারা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা।

এদিকে সফর ঘিরে প্রবাসীদের নানা দাবি দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। তারা জানান, দেশের প্রয়োজনে, সংস্কারের প্রয়োজনে, দেশমাতৃকা ও দেশপ্রেমের প্রয়োজনে তারা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন, তাকে সম্মাননা দেবেন। বাংলাদেশের অনেক কিছু চাওয়া-পাওয়ার আছে ড. ইউনূসের কাছে। তারা আশা করেন, ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের একটি ভালো ব্যবসায়িক সম্পর্ক উন্নত হবে।

সম্প্রতি পূর্ব লন্ডনের বাংলা পাড়া পরিদর্শনে যান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। স্থানীয় কমিউনিটির সঙ্গে আলাপচারিতার সময় ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ উঠে আসে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি