1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন: স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৮৬ বার

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। ইচ্ছে করলে তিনি যে কোনো সময় দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কথিত বাংলাদেশি তকমা দিয়ে পুশ ইন করছে ভারত। এ ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত থেকে যাদের পুশ ইন করা হচ্ছে; তারা প্রোপার চ্যানেলে আসছেন না। অমানবিকভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে। বিষয়টি ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। এদেশের নাগরিক হলে তাদের এভাবে বনে জঙ্গলে পুশ ইন না করে প্রোপার ওয়েতে পাঠানো যেতে পারে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের দেশে আসতে কোন বাধা নেই। ইচ্ছে করলে তিনি যেকোনো সময় দেশে আসতে পারেন।’

এর আগে তিনি গাড়ি থেকে নেমে করোনাভাইরাস মোকাবিলায় সচেতনতা স্বরূপ উপস্থিত সবার মাঝে মাস্ক বিতরণ করেন।

উপদেষ্টা এসময় তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন, আমি যা বলব তার খণ্ডিত অংশ লিখবেন না। আমার বক্তব্যের পুরোটাই লিখবেন। যাতে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে পার্শ্ববর্তী দেশ তাদের স্বার্থে কোনো বিভ্রান্তি না ছড়াতে পারে। এ ছাড়া পলিথিনের ব্যাপারে সবাইকে সচেতন করবেন এবং স্বাস্থ্য সচেতন থাকতে সবাইকে উদ্বুদ্ধ করবেন।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন। শিগগিরই ফিরবেন।’ তবে সুনির্দিষ্ট দিনক্ষণের তথ্য জানাননি তিনি।

এদিকে যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে যাচ্ছে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net