ঢাকা   ০৯:৩৯:০২ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা

ভারত কখনো বাংলাদেশের উন্নয়ন সহ্য করে না: এটিএম আজহার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৯৯ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যারা ভারতের তোষামোদি করবে তাদের দ্বারা দেশের উন্নয়ন কখনো সম্ভব হবে না। কারণ ভারত কখনো বাংলাদেশের উন্নয়নকে সহ্য করে না। দেশের জন্য, ইসলামের জন্য, সত্য ও ন্যায়ের পথে চলার কারণে বারবার আমাদের ওপর জুলুম-নির্যাতন নেমে এসেছে। কিন্তু আল্লাহর সহায়তা, জনগণের ভালোবাসা ও দোয়া আমাদের দৃঢ় রেখেছে।

বৃহস্পতিবার সকাল সা‌ড়ে ১০টায় রংপুরের তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী ও কারামুক্তি উপলক্ষে অনুষ্ঠিত শুকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমা‌বে‌শে তি‌নি আরো ব‌লেন, স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার অবৈধ ট্রাইব্যুনাল বানিয়ে আম‌া‌কে বিনাদোষে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করার চেষ্টা করেছিল। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সকলের ভালোবাসায় মুক্তি পেয়েছি। মিথ্যা প্রমাণিত হয়েছে আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ।

তি‌নি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার এতদিন জনগণকে সাংবিধানিক অধিকার থেকে ব‌ঞ্চিত ক‌রে রে‌খে‌ছি‌ল। দ্রুত সে অধিকার ফিরিয়ে দিতে হবে।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাইকে শিষ্টাচার বজায় রাখা ও গঠনমূলক সমালোচনার রাজনীতি করতে হ‌বে। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই, আমার যত সামান্য, যতটুকু ছিল, মৃত্যুকে জেনেই সবটুকু পরিবারকে দিয়ে দিয়েছি। আমি আপনাদের জন্য কাজ করে যেতে চাই। আমার কাছে শুধু জামায়াতে ইসলামী নয়, সকল ধর্মবর্ণ ও দল-মত নির্বিশেষে সবাই আমার কাছে সমান। মহান আল্লাহ আমাকে নতুন করে জীবন দিয়েছেন। আমি সর্বশক্তি দিয়ে আপনাদের খেদমত করে যেতে চাই।

তারাগঞ্জ উপ‌জেলা জামায়া‌তের আমির এস. এম. আলমগীর হো‌সেনের সভাপ‌তি‌ত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, মমতাজ উদ্দিন আহমেদ, আব্দুল হালিম, রংপুর জেলা জামায়া‌তের আমির অধ‌্যাপক গোলাম রব্বানী, সে‌ক্রেটারি মাওলানা এনামুল হক, এটিএম আযম খান, মজ‌লি‌শে শূরা সদস‌্য, নীলফামারী জেলা জামায়াত আমির মাওলানা আব্দুর সাত্তার, তারাগঞ্জ উপজেলা জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দসহ যুব বিভাগ, ছাত্রশি‌বির ও শ্রমিক কল‌্যাণ ফেডা‌রেশনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি