1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১১৬ বার

তরুণদের মধ্যে সংহতি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের চেতনা বিকাশের লক্ষ্যে ৩০ জুন ২০২৫ তারিখে মরক্কোর ঐতিহাসিক শহর মারাকেশে উদ্বোধন হয় ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ২০২৫ এর। কোভিড-১৯ পরবর্তী সময়ে মুসলিম বিশ্বে যুবসমাজের সম্মুখীন বহুমাত্রিক চ্যালেঞ্জ ও সম্ভাবনার আলোকে এবারের অনুষ্ঠানটি সাজানো হয়েছে।

ওআইসিভুক্ত বিভিন্ন দেশের মন্ত্রী, যুবনেতা, নীতিনির্ধারক এবং কূটনৈতিক প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ক মাননীয় মন্ত্রী মোহাম্মেদ মেহদি বেনসাইদ। তিনি তাঁর বক্তব্যে বৈশ্বিক যুব সংলাপ জোরদারকরণ, সামাজিক উদ্যোক্তা বিকাশ এবং সাংস্কৃতিক কূটনীতির প্রসারে ওআইসি দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ছিল একাধিক তাৎপর্যপূর্ণ আয়োজন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল অংশগ্রহণকারী মন্ত্রীদের নীতিনির্ধারণী আলোচনা এবং ওআইসি সদস্য দেশসমূহের বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি, অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে যৌথ উদ্যোগের আহ্বান জানানো হয়, যা ভবিষ্যতে ওআইসি প্ল্যাটফর্মে যুব উন্নয়নের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের পূর্বে বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আলোচনাকালে বাংলাদেশের যুব উন্নয়ন কৌশল, ডিজিটাল রূপান্তরে অগ্রগতি এবং তরুণদের নেতৃত্ব বিকাশে গৃহীত সরকারি পদক্ষেপের প্রশংসা করেন উপস্থিত প্রতিনিধিরা।

এছাড়াও, মাননীয় উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, জর্ডান, মৌরিতানিয়া, গাম্বিয়া ও জিবুতির অংশগ্রহণকারী মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকগুলোতে তাঁরা বাংলাদেশের নতুন অভিযাত্রায় তরুণদের কার্যকর ভূমিকা এবং অন্তর্বর্তী সরকারের সময়োপযোগী ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের প্রশংসা করেন।

আলোচনাকালে ওআইসি প্ল্যাটফর্মের অধীনে যুব সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন মাননীয় উপদেষ্টা। পাশাপাশি, তিনি আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় গ্লোবাল ইয়ুথ সামিটে ওআইসিভুক্ত দেশগুলোকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net